1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সিটিতে যোগ হলো অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল সিটিতে যোগ হলো অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরালো এবং গতিশীল করতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিবহনপুলে যুক্ত হয়েছে আরও চারটি ডাম্পিং ট্রাক। যার মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক।

মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মোনাজাতের মধ্য দিয়ে ডাম্পিং ট্রাকগুলোর উদ্বোধন করেন।

 

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম শুভ্র, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু জানান, উদ্বোধন হওয়া চারটি গার্বেজ ডাম্প ট্রাকের মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক। এটি রিমোর্ট কন্ট্রলের সাহায্যে পরিচালনা করা যাবে।

 

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, চারটি ডাম্প ট্রাক সংযোজন হওয়ায় নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে। এতে নগর পরিচ্ছন্ন এবং নাগরিকদের দুর্ভোগ আরও লাঘব হবে বলে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network