1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কেদারপুরে তরুণ নেতৃত্বের সম্ভাবনা: চেয়ারম্যান পদে প্রস্তুত সোহেল হাওলাদার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

কেদারপুরে তরুণ নেতৃত্বের সম্ভাবনা: চেয়ারম্যান পদে প্রস্তুত সোহেল হাওলাদার

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তরুণ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন মোঃ সোহেল হাওলাদার। তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির কথা জানিয়েছেন।

 

সোহেল হাওলাদার কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। “আমরা কেদারপুরবাসী” নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি কেদারপুর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি তার সম্ভাব্য প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে সোহেল হাওলাদার বলেন, আমি বয়সে তরুণ হলেও সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি কেদারপুরবাসী আমাকে সমর্থন দেন, তাহলে আমি নির্বাচনের মাধ্যমে তাদের সেবা করার সুযোগ চাই।

স্থানীয়দের মতে, তরুণ বয়স, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক সোহেল হাওলাদারকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network