1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে জমিজমা বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত -১ আহত-৩ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

বাউফলে জমিজমা বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত -১ আহত-৩

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাউফল (পটুয়খালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে  বিরোধের জেরে  দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় মিজান, শামীম ও ফিরোজ গাজী নামে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল (৩১মার্চ) মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত উজ্জল কালাইয়া ইউনিয়নের অজিত কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক ফিরোজ গাজী ওই জমিতে তরমুজ চাষ করেন। কিন্তু শুরু থেকেই ওই জমি নিজের বলে দাবি করেন নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মিজানুর নামের এক ব্যক্তি। বিকেলে ফিরোজ গাজী ওই ক্ষেত থেকে তরমুজ কাটা শুরু করলে মিজানুর ৮ থেকে ১০ জন লোক নিয়ে উপস্থিত হয়ে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তার ডাকচিৎকারে স্বজনরা এগিয়ে আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর আহত হয় মিজানুর, তার সঙ্গী উজ্জল ও শামীম। পরে রাত আটটার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষনা করেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network