1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বস্তা পলিথিন জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বস্তা পলিথিন জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আলম মোটরসের সামনে মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন মজুত করার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন জনসম্মুখে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, পরিবেশ রক্ষায় সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network