1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পেট্রোল আনলোড করার সময় পাম্পে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে পেট্রোল আনলোড করার সময় পাম্পে আগুন

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে একটি ফিলিং স্টেশনে পেট্রোল আনলোড করার সময় অগুন লাগার ঘটনা ঘটেছে।

 

সদর উপজেলার সেন্ট পিটার ফিলিং স্টেশনে রবিবার এ ঘটনা ঘটে। এতে পাম্পের সামনের অংশ আংশিক পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বিষিয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একটি তেলবাহী লরি স্টেশনে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাম্পের সামনের অংশে। এতে তেল নেওয়ার জন্য অপেক্ষমাণ একটি মাহিন্দ্রা ও দুটি মোটরসাইকেল পুড়ে যায়।

 

আগুন লাগার পরপরই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় লরির চালক মো. আলমগীর হোসেন জীবনের ঝুঁকি নিয়ে আগুন লাগা গাড়িটি পাম্প এলাকা থেকে সড়কের ওপর সরিয়ে নেন। পরে লরিটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

 

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

 

মো. ইব্রাহীম জানান, বরিশাল নগরীতে মেঘনা ডিপো থেকে জ্বালানী তেল নিয়ে একটি লড়ি গৌরনদী পৌরসভার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে আসে। লড়ি থেকে তেল খালাসের সময় হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তখন চালক দ্রুত লড়িটি ফিলিং ষ্টেশন থেকে বের করে সামনে রাস্তার উপর নিয়ে আসে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, অগ্নিকান্ডে ফিলিং ষ্টেশনের ও লড়িতে থাকা জ্বালানী তেলের কোন ক্ষতি হয়নি। তবে পাম্পের সামনে রাখা একটি থ্রি হুইলার ও একটি মোটর সাইকেল পুড়ে গেছে। এছাড়াও লড়ির বাইরের রং পুড়ে গেছে।

 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল আনলোড করার সময় সৃষ্ট স্পার্কিং থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। চালক দ্রুততার সাথে লড়িটি ফিলিং ষ্টেশন থেকে বের করে রাস্তায় নিয়ে আসে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

 

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “আগুন ফিলিং ষ্টেশনের রিজার্ভ ট্যাংকিতে যেতে পারেনি। লড়ি বের করা সময় আগুন ফিলিং ষ্টেশনের সামনে থাকা একটি থ্রি হুইলার ও একটি মোটর সাইকেল পুড়ে গেছে। আরো একটি মোটর সাইকেলের আংশিক ক্ষতি হয়েছে”।

 

তিনি জানান, লড়িতে তিনটি চেম্বারে ৭ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল ছিলো। একটি চেম্বারে এ অগ্নিকান্ড হয়েছে। তবে জ্বালানী তেলের কোন ক্ষতি হয়নি

 

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network