1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আ.লীগ নেতার নেতৃত্বে ৪ যুবককে কুপিয়ে জখম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে আ.লীগ নেতার নেতৃত্বে ৪ যুবককে কুপিয়ে জখম

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার ও তার লোকদের বিরুদ্ধে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, উজ্জল হাওলাদার ও সুমন হাওলাদার। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র। জুলাই অভ্যুত্থান পরবর্তী একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত পেয়েছেন তিনি।

 

আহতরা জানান, এনামুল হক বাহারের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। আওয়ামী লীগের আমলে ক্ষমতার প্রভাবে তিনি জমি দখল করেছিলেন। এ নিয়ে বাহারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

 

জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে বাহারের নেতৃত্বে তার ভাই রুবেল, শামীম আহমেদ, শাহিন এবং বাবা সিরাজ হাওলাদারসহ ৮-১০ জন মিলে হামলা করে। তারা কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে একই পরিবারের চারজনকে।

 

এদিকে নেতৃত্ব দিয়ে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখমের অভিযোগ অকপটেই স্বীকার করেছেন সাবেক প্যানেল মেয়র এনামুল হক বাহার। তিনি বলেন, প্রতিপক্ষের সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে। তারা দুদিন পর পর শুধু জমি দখল করতে আসে। এজন্য আমি দুটি থাপ্পর মেরেছি। পরে ছেলেরা তাদের মেরেছে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতাল এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network