1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: এনএসআই ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: এনএসআই ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে এক ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বরকত এন্ড জেনারেল স্টোর নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের নজরদারির ভিত্তিতে প্রমাণ পাওয়া যায় যে, প্রতিষ্ঠানটি সান ও বেঙ্গল কোম্পানির আমদানিকৃত এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১৭০ থেকে ১৮০ টাকা বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।
অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network