1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্টকে’ জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন বরিশালের বাসিন্দারা। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জড়ো হন জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

 

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বরিশালের জেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম মিরন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য আবদুল সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্ত্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমানসহ অনেকে।

 

বক্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাংলাদেশের জন্য একপ্রকার অসম ও আত্মসমর্পণমূলক চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বৈষম্যমূলক চুক্তি জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।

 

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬৭১০টি পণ্যে বাংলাদেশকে শুল্ক ছাড় দিতে হবে। অন্যদিকে কেবল ১৬৩৮টি পণ্যে মার্কিন শুল্কছাড় পাবে বাংলাদেশ। ফলে বাংলাদেশ বার্ষিক ১৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারাবে।

 

সেইসঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে সস্তায় পণ্য কেনার সুবিধা হারাবে, অতিরিক্ত মূল্যে মার্কিনিদের কাছ থেকে গম, তুলা, এলএনজি, প্রতিরক্ষা সামগ্রীসহ বিভিন্ন পণ্য কিনতে হবে। চীন ও রাশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য করলে যুক্তরাষ্ট্র দন্ডমূলক শুল্ক আরোপ করবে, আবার যুক্তরাষ্ট্র কারো উপর বাণিজ্য নিষেধাজ্ঞা বসালে বাংলাদেশকেও সেই নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে।

 

বক্তাদের মতে, এই চুক্তি দেশের জনগণের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। অবিলম্বে এই চুক্তি বাতিল করে দেশকে মার্কিন দাসত্বের ফাঁদ থেকে বের হয়ে আসারও দাবি জানান তারা।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network