1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পূবালী ব্যাংকের চারদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে পূবালী ব্যাংকের চারদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল অঞ্চলকে ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংকের আয়োজনে চার দিনব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে নগরীর পাইকারি কাঁচাবাজার সিটি মার্কেটে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

কাগজের টাকার ব্যবহার ও লেনদেনে নিরাপত্তা ঝুকি কমাতে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা চালু করার লক্ষ্যে নগরীর লঞ্চঘাট সংলগ্ন পাইকারি কাঁচা বাজার সিটি মার্কেটে একটি অস্থায়ী বুথ করেছে ব্যাংকটি। সোমবার ব্যাংকের বরিশাল শাখার উদ্যোগে সেখানে চার দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিংয়ের কার্যক্রমের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের রিজোনাল ম্যানেজার ও উপ-মহা ব্যবস্থাপক মোঃ মোসাহিদুল্লাহ।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক ও উপ-মহা ব্যবস্থাপক মোঃ ইদ্রিসুর রহমান। উপস্থিত ছিলেন রিজোনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক উজ্জল হালদার ও সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামালসহ পূবালী ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকগণ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটা সময় এমনিতেই  কাগজের টাকার ব্যবহার থাকবেনা। তাছাড়া ডিজিটাল ব্যাংকিংয়ে জাল নোটের ব্যবহার হওয়ার সুযোগ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে পণ্য সংগ্রহ করতে যাতে ক্যাশ টাকা বহন করতে না হয় সেজন্যই সিটি মার্কেট থেকে এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা শুরু করলাম। এজন্য গ্রাহককে একটি কিউআর কোড দেয়া হবে এবং কার্ডের মাধ্যমে লেনদেন হবে।
চার দিনব্যাপি ক্যাম্পেইন চলাকালিন ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষনিক ফ্রি ডেভিট কার্ড প্রদান, পূবালী ব্যাংক অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা থাকবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network