1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে আশ্রায়ন প্রকল্পের ঘরের তালা ভেঙে আরেকজনকে দখলে দিলেন বিএনপি নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাকেরগঞ্জে আশ্রায়ন প্রকল্পের ঘরের তালা ভেঙে আরেকজনকে দখলে দিলেন বিএনপি নেতা

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের ঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ কবিরুল ইসলাম সন্যামতের বিরুদ্ধে। এ ঘটনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বৃদ্ধা শ্রী বিমল চন্দ্র দাস।

ভুক্তভোগী বিমল চন্দ্র দাস অভিযোগ করে বলেন, বাকেরগঞ্জের গোবিন্দপুর গ্রামের গৃহ ও ভূমিহীন হিসেবে চর রঘুনাথদ্দি মৌজায় বাংলাদেশ সরকার থেকে পাওয়া আশ্রায়ন প্রকল্পের ১৩ নম্বর ঘরে তিনি বসবাস করতেন। ঘরের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র তার নামেই রয়েছে। তিনি অপারেশন ও চিকিৎসা নেওয়া জন্য বরিশালের চক্ষু হাসপাতালে ভর্তি হন। সেই সুযোগে ফরিদপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ কবিরুল ইসলাম সন্যামত তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরে অন্য একজনকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এর বিনিময়ে বিএনপি নেতা কবির সন্যামত ওই লোকের কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছেন। এ বিষয়টি তিনি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহলে জানিয়েও এখন পর্যন্ত কোন সুরাহা পাননি। বার বার ঘড় ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও ঘড়টি দখল করে রাখা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত কবিরুল ইসলাম বলেন, এটাতো নির্বাচনের আগের ঘটনা। ঘরটি খালি করে যার ঘর তাকে বুঝিয়ে দেয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network