1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা ও কোপ: আসামী বিএনপির ১৪ নেতাকর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা ও কোপ: আসামী বিএনপির ১৪ নেতাকর্মী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবে দক : বানারীপাড়ায় যুবলীগ নেতা মাসুম বেপারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার দত্তপাড়া গ্রামের যুবলীগ নেতা মাসুম বেপারীর পিতা মো. মকবুল হোসেন বেপারী বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে থানায় এ মামলা দায়ের করেন।

 

এ ঘটনায় উপজেলার দত্তপাড়া গ্রামের যুবলীগ নেতা মাসুম বেপারীর পিতা ও মামলার বাদী মো. মকবুল বেপারী বলেন, দুই মাস আগে রাজনৈতিক বিরোধের জেরে তার প্রতিবেশী বিএনপি দলীয় নেতা ছাইদুল কাজী, ভাই ছালাম কাজী ও সায়েম কাজী তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে তারা তার ছেলে যুবলীগ নেতা মো. মাসুমের কাছে ৫০ হাজার টাকা পাওয়ার দাবি করে তাকে হেনস্তা করেন।

রোববার সকালে তার ছেলে মো. মাসুম পার্শ্ববর্তী দক্ষিণ বাইশারী গ্রামের অসুস্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আল আমিন খানকে দেখতে যান। এ সময় আসামিরা তার ছেলে মাসুম খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে তারা খবর পেয়ে সেখান থেকে মাসুমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করেন।

 

এ ঘটনায় থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network