1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল সিকদার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল সিকদার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা পোষ্টার ও ব্যানার সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন।
উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য  প্রার্থীদের নামের মধ্যে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি ও বানারীপাড়ার সৈয়দকাঠী  ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহেল সিকদারের  নাম আলোচিত হচ্ছে।
তিনি ওই ইউনিয়নের মসজিদবাড়ী গ্রামের সাবেক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম মোজাম্মেল হক সিকদার ও মরহুমা মনোয়ারা বেগমের কনিষ্ঠ ছেলে এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জাহেদুল হক দুলাল সিকদারের ছোট ভাই।
সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান  আমিনুল ইসলাম সোহেল সিকদার এলাকায় একজন শিক্ষানুরাগী, সজ্জন,পরপোকারী, মিষ্টভাষী, সদালপি ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলাকায় দলীয় প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নিয়ে  অমায়িক ব্যবহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় কারাবরণসহ নানা ভাবে নির্যাতিত হন তিনি। জিয়া অন্তঃপ্রাণ আমিনুল ইসলাম সোহেল সিকদার  রাজধানী ও এলাকায় আওয়ামী লীগ সরকার বিরোধী  আন্দোলন-সংগ্রামে সন্মুখ সারিতে ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি।
বিভিন্ন সময় সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, বানারীপাড়া উপজেলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য পদ অলঙ্কিত করে তিনি তার সাংগঠনিক যোগ্যতা, মেধা-প্রজ্ঞা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। ফলে তাকে মূল দল সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির প্রথমে সাংগঠনিক সম্পাদক ও পরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও তিনি  মসজিদবাড়ী দারুস সুন্নাত আলিম মাদ্রাসা, সৈয়দকাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজ ও সৈয়দকাঠী ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য এবং বানারীপাড়া পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য।
এ প্রসঙ্গে জিয়া মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহেল সিকদার  বলেন, দল ও আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network