1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

 

নিহত চৈতি বরিশাল মহানগরীর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্কুল ছুটির পর স্কুলের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে।

আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

ওসি জানান, চৈতি তার মায়ের সঙ্গে জিয়া সড়ক এলাকার বাংলালিংক টাওয়ার সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, স্কুলের শিক্ষকরা অভিযোগ করেছেন, স্কুলের সামনে গতিরোধক নির্মাণের জন্য সিটি করপোরেশনের কাছে ছয় মাস ধরে দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network