1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অদ্ভুত প্রেম : নারী হয়েও পেলেন না প্রেমিক বিপ্লবকে, অন্যের ঘরে বিচ্ছেদ-হাহাকার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে অদ্ভুত প্রেম : নারী হয়েও পেলেন না প্রেমিক বিপ্লবকে, অন্যের ঘরে বিচ্ছেদ-হাহাকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : একই লিঙ্গের দুইটি মানুষের শৈশবে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে একসঙ্গে ঘর বাঁধতে হলে শর্ত ছিল ফিরোজকে নারী হতে হবে।

 

আর হলোও তাই। ২০২৪ সালে নিজের প্রকৃতি প্রদত্ত পরিচয়। পুরুষ থেকে হলেন নারী। তবে বিপত্তি বাঁধলো সার্জারির পর। বিদেশ থেকে ফিরে এসে জানলেন প্রেমিক বিপ্লব বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় সংসার পেতেছেন এক নারীর সঙ্গে।

 

 

অভিযোগ উঠেছে, পেশায় নৃত্যশিল্পী ফিরোজ নিজের জমানো সম্পদ বিক্রি করে ৫০ লাখ টাকা তুলে দিয়েছিলেন বিপ্লবের হাতে।

 

ফিরোজ জানান, বিপ্লব আর তার মধ্যে নবম শ্রেণিতে পড়াবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বিপ্লবের কথায় তিনি নিজের পুরুষত্ব বাদ দিয়েছেন সার্জারির মাধ্যমে। বিয়ে করে বিদেশে থাকার কথা ছিল দুই জনের। তবে তিনি সার্জারি করে দেশে এসে জানতে পারেন বিপ্লব অন্যত্র‍ বিয়ে করে সংসার সাজিয়েছেন বরিশালে।

 

 

ফিরোজ আরও জানান, সম্পর্কের দোহাই দিয়ে বিপ্লব প্রায়শই আর্থিক সুবিধা নিতো। তিনবারে বাড়ির কাজের কথা বলে মোট ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর বরিশাল এসে নিজ স্বীকৃতি চাইলে উল্টো বিপ্লবের কাছ থেকে হুমকি পান। তাই বাধ্য হয়ে নিজের সম্পদ বিক্রির টাকা ফেরত আর নিরাপত্তা চেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

এদিকে বিপ্লব এই সম্পর্ক ও অর্থের বিষয় অস্বীকার করে বলেন, ‘ফিরোজ তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করছেন।

 

এবিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, গত ফেব্র‍ুয়ারিতে এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাদী না আসায় এবং তাদের পক্ষ থেকে বিষয়টি নিজ এলাকার আদালতের মাধ্যমে সমাধান করার কথা জানায়।

 

স্কুল জীবনে শুরু প্রেমের সম্পর্ক তাদের মধ্যে ছিল ১৭ বছর, দাবি ফিরোজের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network