1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ-উজিরপুরে নদীভাঙন রোধে ১২৯৮ কোটি টাকার মেগা প্রকল্প - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জ-উজিরপুরে নদীভাঙন রোধে ১২৯৮ কোটি টাকার মেগা প্রকল্প

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি।। বরিশাল-২ আসনের সংসদ সদস্য শরফুদ্দিন আহমেদ (সান্টু)-এর উদ্যোগে সন্ধ্যা ও সুগন্ধা নদীর স্থায়ী নদীভাঙন রোধে ১ হাজার ২৯৮ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে।
এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এমপি সান্টু উল্লেখ করেন, বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতি বছর হাজার হাজার একর কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ফলে কৃষকরা চরম দুর্ভোগে পড়ছেন এবং খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
চিঠিতে আরও বলা হয়, নদীভাঙনের কারণে স্থানীয়দের ঘরবাড়ি, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে আতঙ্কে দিন কাটান নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া কার্যকর কোনো সমাধান নেই বলে উল্লেখ করা হয়।
এমপি সান্টু জানান, ইতোমধ্যে প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় রয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ জনপদ, নিরাপদ হবে কৃষিজমি এবং উন্নত হবে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়ন শুরু হলে দীর্ঘদিনের ভাঙন সমস্যার স্থায়ী সমাধান মিলবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network