1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে অবৈধ ট্রলির তাণ্ডব : বিপন্ন পরিবেশ, ঝুঁকিতে জনস্বাস্থ্য - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাকেরগঞ্জে অবৈধ ট্রলির তাণ্ডব : বিপন্ন পরিবেশ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে আশঙ্কাজনকভাবে বেড়েছে পরিবেশ দূষণকারী অবৈধ ট্রলির অবাধ বিচরণ। নিয়ন্ত্রণহীন এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো যেমন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে, তেমনি বাতাসে ছড়ানো কালো ধোঁয়া ও ধুলাবালিতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।

 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার গ্রামীণ ও জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিন-রাত দাপিয়ে বেড়াচ্ছে শত শত অবৈধ ট্রলি। হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত এসব রাস্তায় অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের ফলে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে, তা অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে।

 

 

স্থানীয়দের অভিযোগ, এসব ট্রলির চালকদের নেই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা বৈধ লাইসেন্স। আনাড়ি চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই ছোট-বড় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। অনেক সময় মহাসড়কেও এসব ধীরগতির ও নিয়ন্ত্রণহীন যানবাহন উঠে আসায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে।

 

মাননিয়ন্ত্রণহীন এসব ট্রলি থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও উড়ন্ত ধুলাবালিতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। চিকিৎসকদের মতে, এই দূষিত বাতাসের কারণে এলাকায় হাঁপানি, ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

 

স্থানীয় সচেতন মহলের দাবি, মালামাল স্থানান্তরের দোহাই দিয়ে এই অবৈধ যানগুলো সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অবৈধ ট্রলি বন্ধের দাবি জানিয়েছেন উপজেলার ভুক্তভোগী সাধারণ মানুষ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network