1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে গভীর রাতে ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট, আতঙ্কে এলাকাবাসী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে গভীর রাতে ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

 

এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হাকিম সরদারের ছেলে মোঃ সুমন সরদারের (৪৮) বাড়িতে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি ও বাসার একজন গৃহকর্মী ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বরিশালে আত্মীয়ের বাসায় ছিলেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে তিনি দেখতে পান ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করছে।
এ সময় ডাকাতদের কয়েকজন তাকে হাত বেঁধে কম্বল দিয়ে পেঁচিয়ে ফেলে এবং অন্য কক্ষে থাকা গৃহকর্মীকেও একইভাবে নিয়ন্ত্রণে নেয়। পরে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ঘরের আলমারি থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
ডাকাতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে। তাদের পরনে প্যান্ট-শার্ট ছিল এবং কয়েকজনের হাতে লাঠি ও লোহার রড ছিল। ভুক্তভোগীর চিৎকারে ডাকাত দল ভোরের দিকে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো করে রেখে যায়।এ ঘটনায় ভুক্তভোগী ও গৃহকর্মী শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানা গেছে। তারা কাউকে শনাক্ত করতে পারেননি।
ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network