1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাটকা নিধনের হটস্পট মেহেন্দীগঞ্জ, অভিযানকারী কর্মকর্তার বিরুদ্ধে অসাধু জেলেদের মানববন্ধন! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

জাটকা নিধনের হটস্পট মেহেন্দীগঞ্জ, অভিযানকারী কর্মকর্তার বিরুদ্ধে অসাধু জেলেদের মানববন্ধন!

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : নদীঘেরা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা এখন জাটকা নিধনের হটস্পটে পরিনত হয়েছে। সরকারের নির্দেশ শতভাগ সফল করতে জাটকা নিধনের বিরুদ্ধে অভিযানকারী কর্মকর্তার বিরুদ্ধে রবিবার (১২ এপ্রিল) দুপুরে মানববন্ধন করেছেন ওইসব অসাধু জেলেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, জাটকা নিধনের সাথে জড়িত অসাধু জেলেদের সাথে উপজেলা মৎস্য অফিসের কতিপয় ব্যক্তির যোগসাজস রয়েছে বলে বিস্তার অভিযোগ রয়েছে। যেকারণে নদীঘেরা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা জাটকা নিধনের হটস্পটে পরিনত হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল জাটকা নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা জব্দ করেন মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি মোহাম্মদ জাহিদ হাসান। ওই অভিযানে প্রায় ৪০০ কেজি জাটকা ও দুইটি ট্রলার জব্দসহ দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজুর রহমান। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসা ও এতিমখানাসহ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, ওই অভিযানের ফলে নিজ দপ্তরের কতিপয় অসাধু ব্যক্তির যোগসাজসে রবিবার দুপুরে অভিযানকারী কর্মকর্তা জাহিদ হাসানের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে অসাধু জেলেরা।
মেহেন্দীগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা মো. খোকন বলেন, জাটকা নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় যারা একজন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন বা করেছেন তারা দেশ ও জাতির শত্রু। এদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
মো. ইসমাইল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী জাহিদ হাসান সর্বদা সরকারের নির্দেশ পালন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তার অফিসের কতিপয় লোকই এখন তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এজন্যই তার বিরুদ্ধে মানববন্ধন করানো হয়েছে। তিনি আরও বলেন, জাহিদ হাসানকে মেহেন্দিগঞ্জ থেকে সরানো হলে সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে যাবে। এতে করে ওইসব অসাধু ব্যক্তিরা লাভবান হবেন। তাই পুরো ঘটনাটি তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network