1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল মহানগরীতে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল মহানগরীতে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশের ঝুকিপূর্ণ ৪টি সিটি করপোরেশন এলাকায় হামের বিশেষ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৪২ হাজার শিশুকে রোববার থেকে টিকা প্রদান শুরু হয়েছে।

 

আগামী ১১ কর্মদিবসে নগরীর ঝুকিপূর্ণ এলাকার এসব শিশুকে টিকা কার্যক্রমে আনা হবে বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. শ্যমল কৃষ্ঞ মন্ডল।

 

রোববার (১২ এপ্রিল) সকালে মহানগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের মল্লিকা কিন্ডার গার্টেন স্কুলে নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এ টিকাদান কার্যক্রমের সূচনা করেন।

 

এ সময় তাকে বেশ কয়েকটি শিশুকে কোলে জড়িয়ে ধরে টিকা গ্রহনে সহায়তা করতেও দেখা যায়। পরে তিনি নগরীর আরো কয়েকটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

 

নগরীর ৩০টি ওয়ার্ডের কেন্দ্র সমুহেই এ টিকাদান কার্যকম চলবে বলে জানা গেছে।

 

এদিকে রোববারও হাম সন্দেহে আরো ১শ শিশু শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতঅল সহ বরিশাল অঞ্চলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। এ নিয়ে হাম সন্দেহে বরিশালের হাসপাতালসমুহে আগত শিশুর সংখ্যা দাড়াল ১,৩৫০ জনে। এর মধ্যে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

এ পর্যন্ত হাম সন্দেহে সরকারি হাসপাতালসুমহে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮ জনে। যারমধ্যে সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ৭৯১ জন।

 

অপরদিকে হাম সন্দেহে মৃত্যু ১১ শিশুর মধ্যে ৩টি শিশু হাম আক্রান্ত হয়েই মৃত্যুবরন করেছে বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। যে ৩ জনই বরগুনার হাসপাতালে মারা গেছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network