1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইলিশের হাহাকার : কেজিতে দাম বাড়ল দেড় হাজার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে ইলিশের হাহাকার : কেজিতে দাম বাড়ল দেড় হাজার

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাজারে হঠাৎ করেই কমে গেছে ইলিশ মাছের সরবরাহ, ফলে দামও বেড়ে পৌঁছেছে আকাশছোঁয়া পর্যায়ে। চাহিদা থাকলেও বাজারে ইলিশের সংকট এখন প্রকট আকার ধারণ করেছে।

রোববার (১২ এপ্রিল) বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র-এ গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী ইলিশ নিয়ে বসে আছেন। গত সপ্তাহে যেখানে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ বিক্রি হতো, সেখানে এখন তা নেমে এসেছে মাত্র ২০ থেকে ২৫ মণে।

ব্যবসায়ীরা জানান, আকারভেদে ইলিশের দাম ব্যাপকভাবে বেড়েছে। ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১,০০০ টাকার বেশি দামে। ১ কেজি বা তার বেশি ওজনের মাছের দাম পৌঁছেছে ৫,০০০ থেকে ৬,২০০ টাকা পর্যন্ত।

ক্রেতাদের অভিযোগ, পহেলা বৈশাখকে সামনে রেখে একটি সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

মাছ ব্যবসায়ী জহির সিকদার বলেন, মেঘনা ঘেরা অভয়াশ্রমে নিষেধাজ্ঞা ও নববর্ষের মৌসুম একসঙ্গে থাকায় গত কয়েক দিনে কেজিপ্রতি ইলিশের দাম ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে বরিশাল মৎস্য অধিদপ্তর-এর উপ-পরিচালক মোহাম্মদ মোহসীন জানান, মার্চ ও এপ্রিল মাসে চারটি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ কমেছে, আর সে কারণেই বাজারে দাম বেড়েছে।

এদিকে ক্রেতারা বলছেন, বর্তমান দামে ইলিশ কেনা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network