1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে একদিনে দুইজনের মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে একদিনে দুইজনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
রাহাদ সুমন, বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সোমবার সকালে নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ও একইদিন দুপুরে গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাওয়ালিয়া গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ভাসমান অবস্থায় দুর্জয় (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুর্জয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলো।
সোমবার (১৩ এপ্রিল)  সকাল পৌনে নয়টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখেন। গত ১২ এপ্রিল সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান হাটে তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পায়নি। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একইদিন দুপুরে বরিশালের গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে অস্টম শ্রেণীর ছাত্র ওয়ারিদ রহমান জয় বলেন, দুপুর দেড়টার দিকে তারা তিনজনে খালে গোসল করতে নেমে ভাসমান অবস্থায় নবজাতককে প্রথম দেখতে পায়। পরবর্তীতে মরদেহটি লাঠি দিয়ে খালের পাশে টেনে এনে স্থানীয়দের খবর দেয়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network