1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৪ লেনের দাবিতে ভাঙ্গা-বরিশাল সড়কে গণঅনশন কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

৪ লেনের দাবিতে ভাঙ্গা-বরিশাল সড়কে গণঅনশন কর্মসূচি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেন করার দাবীতে বৃহস্পতিবার আমতলী সরকারী একেস্কুল চৌরাস্তা মোর এলাকায় ৮ঘন্টা ব্যাপী গণ অনশন কর্মসূচী পালন করা হয়েছে।

 

আমতলী সচেতন নাগরিক মহল নামের ব্যানারে এই গণ অনশন কর্মসূচীর আয়োজন করা হয়। আয়োজক মো. মোমেন আকন বলেন, ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা সড়কটি এখন মানুষের মরন ফঁদে পরিনত হয়েছে।

 

প্রতিদিন এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। তাই মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট আমাদের দাবী এই সড়কটি চার লেনে উন্নীত করে মানুষকে মৃত্যু হাত থেকে বাঁচান।

 

সাংবাদিক জাকির হোসেন বলেন, ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহসড়কে যানবাহন মনিটরিং করার জন্য একটি হাইওয়ে পুলিশ ফাঁড়িও স্থাপন করা জরুরী হয়ে পরেছে।

 

এ ছাড়াও গণ অনশনে বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ, এনসিপির সদস্য মো. ফারদিন প্রমুখ।

 

বক্তারা বলেন ভাঙ্গা- বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি এখন খুবই ঝুকিপূর্ন হয়ে উঠছে। পদ্মা সেতু চালুর সাথে সাথে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায এই সড়কে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে। পরিনত হয়েছে মৃত্যু ফাদে। বক্তারা এই সড়কটি চার লেন করার পাশাপাশি হাইওয়ে পুলিশ ফাঁরি স্থাপনেরও দাবী জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network