1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশ না মেনে অসহায় এক ভ্যান চালকের ১৮ দশমিক ৬শতাংশ জমি ক্ষমতাসীন দলের একজন নেতার সহযোগীতায় প্রতিপক্ষরা দখল করে ঘর তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দখলে নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা সিদ্দিক আকন।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামে গত ১১ এপ্রিল ভোর রাত ৫ টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিক অলিউর রহমান ঘটনার দিন বাকেরগঞ্জ থানায় ৯জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন বড়িয়া গ্রামের মৃত বেল্লাত মিলের পুত্র কালাম মীর, সালাম মীর, আনোয়ার মীর, আউয়াল মীর ও মৃত ওয়ারেস আকনের পুত্র ছিদ্দিক আকন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বরিয়া মৌজার এসএ ৫৪২ নম্বর খতিয়ানের ২১৪, ৩৬ নম্বর দাগের ১৮ দশমিক ৬ শতাংশ জমির মালিক বরিয়া গ্রামের মৃত হোসেন আলী মীরের পুত্র অলিউর রহমান। ভূমিদস্যু কালাম মীররা ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই জমি দখল করতে গেলে অলিউর রহমান বরিশালের বাকেরগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করলে (দেং মোং নং-৬২/২০০৫) আদালতের বিজ্ঞ বিচারক জমি বন্টন করে দেয়।

অলিউর রহমানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ভোর রাতে কালাম মীর ও ছিদ্দিক আকনরা ২৫-৩০ জনকে নিয়ে টিন, কাঠ খুঁটিসহ অলিউরের জমিতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তিনি বাঁধা দিতে গেলে সিদ্দিক আকন লোহার রড দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। পরে তাঁরা জমির পশ্চিম পাশের জমি দখল করে সেখানে একটি টিনের ঘর তোলে।

বিষয়টি বাকেরগঞ্জ থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ প্রতিপক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার কেএম সোহেল রানা বলেন, জমি দখলের ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছিল। ওই জমি যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে। স্থানীয়ভাবে কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মালিকানার বিষয়টি নির্ধারণ করে উভয়পক্ষকে সমঝোতার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে সমঝোতায় ব্যর্থ হলে আদালতের নির্দেশক্রমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network