1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ভোজ্য তেল মজুদ করার অপরাধে দুই. ব্যবসায়ীকে অর্থদন্ড  - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় ভোজ্য তেল মজুদ করার অপরাধে দুই. ব্যবসায়ীকে অর্থদন্ড 

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের বন্দর বাজারে ভোক্তা অধিকার রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোজ্য তেল মজুদ ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী মোঃ ইদ্রিসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণ ভোজ্য তেল সংরক্ষণের চিত্র উঠে আসে। ময়লা-আবর্জনার মধ্যে প্রায় ২৬ শত লিটার তেল মজুদের প্রমাণ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পরান সাহা স্টোরে ৮ হা

জার ১ শত ৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুদ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ( ১৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, র ্যাব ও পুলিশের  এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network