1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিলেন ছাত্রদল নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিলেন ছাত্রদল নেতা

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব  প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আব্দুর রহিম নামের এক ছাত্রদল নেতাসহ স্থানীয়রা।

 

রোববার (১৯ এপ্রিল) রাতে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ-হরিসেনা এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে মাদককারবারি সিরাজুল ইসলাম চুন্নু। রোববার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে দিই।

 

তিনি আরও বলেন, পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। মাদক কারবারিকে ধরার পর থেকে আমার পরিবারের সদস্য ও আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

 

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সোমবার (২০ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network