1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

গৌরনদীতে নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ বাসিন্দারা।

 

এসময় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

অবরোধ চলাকালীণ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পীড বেকার নির্মানের জন্য দাবী করা হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করা হয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবীপূরনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network