1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ১৭ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ : ৩৫ জেলে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে ১৭ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ : ৩৫ জেলে আটক

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ লাখ গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে মৎস্য অধিদফতর । জব্দকৃত এসব চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ টাকা।

 

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

মোহাম্মদ আলম জানান, রোববার দিবা রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৪ টি ড্রামে আনুমানিক ৬ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এসময় ১টি ট্রলার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে জব্দ রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

 

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জাটকা ইলিশ ও পাঙাশের পোনা ধরার অপরাধে মোট ৩৫ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি প্রতিরাতে মেঘনা নদী থেকে অবৈধভাবে গলদা চিংড়ির রেণু পোনা পাচার করা হয়। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৬ লাখ রেণু পোনা জব্দ করি। পরে তা মেঘনা নদীতে অবমুক্ত করি। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network