1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার দুপুরে উপজেলার টরকী ও আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ তাদের গ্রেপ্তার করেন থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি দিদার হোসেন ও মুন্না মোল্লাকে ১৮০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫৪ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজনই উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক হৃদয় হাওলাদার জানিয়েছেন-মঙ্গলবার দুপুরে উপজেলার আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (২৫) নামের এক

যুবককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনা শ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদান করে উপজেলা সহকারী কমিশনার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network