1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপি নেতার অফিসে হামলার অভিযোগ, উত্তেজনা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে বিএনপি নেতার অফিসে হামলার অভিযোগ, উত্তেজনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর অফিসে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

 

মিজানুর রহমান মিন্টু অভিযোগ করে বলেন, তিনি মাদক বিক্রির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তার অফিসে হামলা চালায়। এ সময় চেয়ার ভাঙচুর করে পানিতে ফেলে দেওয়া হয় এবং একটি ব্যানারও ছিঁড়ে ফেলা হয়। পরে রাত নয়টার দিকে একটি কর্মসূচি শেষে এলাকায় ফেরার সময় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্ত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, মিজানুর রহমান মিন্টু এলাকায় আধিপত্য বিস্তার, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এসবের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন, তবে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

 

তাদের আরও দাবি, মিন্টুর কোনো স্থায়ী অফিস নেই এবং তিনি যাত্রী ছাউনি দখল করে সেটিকে অফিস হিসেবে ব্যবহার করছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি।

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network