1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার খবরে কমল জ্বালানি তেলের দাম - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডাকাতি শেষে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে তিন দিনের মাঠ সংযুক্তি উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ আগামীকাল বরিশালে মাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা বরিশালে চাঁদাবাজি বন্ধের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার খবরে কমল জ্বালানি তেলের দাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ডেস্ক সংবাদ : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে, এমন প্রত্যাশায় এশিয়ার শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network