1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ : এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ : এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আদালতের নির্দেশ অমান্য করে ভবন উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আজহারুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছে ভুক্তভোগী আব্দুর রহমান খান।

 

রবিবার (১৯ এপ্রিল) ভুক্তভোগীর পক্ষে আইনজীবী এ জেড এম শহীদুজ্জামান নোটিশটি প্রেরণ করেন।

 

এর আগে গত ১২ এপ্রিল বরিশাল সিনিয়র সিভিল জজ আদালতে বরিশালের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানী মামলা (নং-১২৬/২০২৬) দায়ের করেন আব্দুর রহমান খান ও তার ভাই আব্দুল খালেক খান।

 

এ মামলায় বিচারক বিবাদীদের ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করেই বিবাদীরা বাদীর নির্মাণাধীন ভবন ও দোকান বিনা নোটিশে উচ্ছেদ করেন।

 

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, চরমোনাই মৌজার জে.এল ৯২ নং এর আর.এস ১৭০১ খতিয়ানের হাল ৪৬৩/৪৭৬ দাগের ২.৮২ একর জমির মূল মালিক ছিলেন প্রসন্ন কুমার দাস। পরবর্তীতে তিনি অনন্ত কুমার শীল, অশ্বিনী কুমার শীল ও নগেন্দ্র নাথ শীলের নিকট প্রজা পত্তন করেন। পরে ১৯৫৮ সালের আদালতের আদেশে তাদের নামে রেকর্ড সংশোধন হয়।

 

নোটিশে আরও বলা হয়, পত্তনগ্রহীতাদের উত্তরাধিকারীরা ১৯৯২ সালের ৯ ফেব্রুয়ারি ৬২৪ নং সাব-কবলা দলিলের মাধ্যমে ৭৬ শতাংশ জমি ৩৩ হাজার টাকায় আব্দুর রহমান খান ও তার ভাই আব্দুল মালেক খানের কাছে বিক্রি করেন। এরপর থেকে তারা দীর্ঘ ৩৪ বছর ধরে জমিটি ভোগদখলে রেখে খাজনা পরিশোধ করে আসছেন।

 

অভিযোগে বলা হয়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে এসিল্যান্ড মোহাম্মদ আজহারুল ইসলাম বেকু মেশিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক বসতঘর, টিনের দোকানঘর ভেঙে ফেলেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

 

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ সময় আব্দুর রহমান খান বাধা দিলে তাকে জনসমক্ষে অপমান ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

 

নোটিশে ১০ দিনের মধ্যে ভাঙা স্থাপনা বুঝিয়ে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network