1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে জামিনে মুক্ত  মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

গৌরনদীতে জামিনে মুক্ত  মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে দুই সাংবাদিককে মুঠো ফোনে জীবননাশের হুমকির রেশ কাটতে না কাটতে অপর এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামিনে মুক্ত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকি পাওয়া ওই সাংবাদিকের নাম রাজিব ইসলাম তারিম। তিনি  গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দি ফিনান্সিয়াল পোষ্টের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিক রাজীব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই আমির হোসেন টরকী বন্দর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফ শরীফ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করেন। যা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
সম্প্রতি আরিফ জামিনে মুক্তি পায় এবং গত ১৮ এপ্রিল  আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন-চারজনে তার (তারিম) টরকী বাসস্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হয়ে আরিফের বিরুদ্ধে কেন নিউজ করা হলো জানতে চায়।
এসময় সাংবাদিক রাজীবকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল আরিফের মেসেঞ্জার থেকে তাকে (রাজীব ইসলাম তারিম) অশ্লীল ভাষা ব্যবহার করে জীবননাশের হুমকি দেয়া হয়।
তবে জীবননাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, আমার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network