1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে কোডেক-এর স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জে কোডেক-এর স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ফেরদৌসী বেগম শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোডেক-এর ‘ক্ষুদ্রঋণ কার্যক্রম’-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় মোট ১৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়, যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন ব্যাগ তুলে দেন এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিশুদের ঝরে পড়া রোধে কোডেক-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন অংশগ্রহণ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা বেগম এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক বাবুগঞ্জ এলাকার সিনিয়র এরিয়া ম্যানেজার মো. শহিদুর রহমান শাহিন এবং শাখা ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন স্কুল ব্যাগ পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network