1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীর ৪৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

গৌরনদীর ৪৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা ক্লাস্টার থেকে অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষক ও অন্য ক্লাস্টারের ২৭ জন শিক্ষকদের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

নীলখোলা ক্লাস্টারের আয়োজনে শুক্রবার (২৪ মার্চ) দুপুরে নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্লাস্টারের সভাপতি নূরুন নাহারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম নুরুল আলম মৃধা।

 

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক টিএম আলতাফ হোসেন, সেলিম আহমেদ, আব্দুল মতিন হাওলাদার, বিএম ইউনুস আলী, কল্পনা রানী মন্ডল।

 

ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সমিতির সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, সিনিয়র যুগ্ন সম্পাদক প্রদীপ কুমার দাস, প্রধানশিক্ষক মন্দিরা পাল, কালব’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিটু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত সভাপতি এসএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুদাম পাল, সহ-সভাপতি এইচএম জাকির হোসেন, সুব্রত কুমার পাল, দিলীপ রুদ্র, মালা রায় প্রমুখ। শেষে বিদায়ী শিক্ষকদের মানপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network