1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেহেন্দিগঞ্জে বসতবাড়ির আঙিনায় গাঁজার বাগান! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মেহেন্দিগঞ্জে বসতবাড়ির আঙিনায় গাঁজার বাগান!

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মেহেন্দিগঞ্জ বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের সাথে বেড়ে উঠছিল ১৩টি গাঁজা গাছ। দেখতে যেন সাধারণ গাছপালা কিন্তু সেই টবের ভেতরেই গড়ে উঠেছিল একটি গোপন গাঁজার বাগান।

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের একটি বাড়িতে এমনই এক চাঞ্চল্যকর গাজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীর (৩০) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে টবে রোপিত ১৩টি গাঁজা গাছ। ঘরে থাকা প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রির ১৩শ’ টাকা উদ্ধার করেছেন। একই অভিযানে মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে।

 

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network