1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ২ কোটি ৪৮ লক্ষ টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সান্টু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে ২ কোটি ৪৮ লক্ষ টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সান্টু

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে দাসেরহাট  থেকে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স হয়ে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে ২কোটি ৪৮ লক্ষ টাকা ত্রান মন্ত্রনালয়ের তহবিলের বরাদ্দকৃত খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি  বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
২৪ এপ্রিল শুক্রবার  সকাল ১০টায় গুঠিয়া ইউনিয়নের দাসেরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ,পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী ফয়জুল হক সুমন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দসহ হাজারো মানুষ।
এছাড়া বিকেল ৪ টায় সাতলা বাজার কেন্দ্রীয় খেলার  মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সার্বিক তত্বাবধানে ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম বিশ্বাস।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু,দীর্ঘক্ষন ক্রিকেট খেলা উপভোগ করেন এবং তিনি  মাদক মূক্ত উপজেলা গড়ার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সব বয়সী শিক্ষার্থীদের খেলাধুলায় মেতে থাকার  হওয়ার আহবান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network