1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রায় ৭ কোটি টাকার সম্পদের মালিক সেলিমা রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

প্রায় ৭ কোটি টাকার সম্পদের মালিক সেলিমা রহমান

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংরক্ষিত নারী আসনে তৃতীয়বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন। এর আগে ১৯৯১ ও ২০০১ সালে বরিশাল থেকে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। এবারও তাঁকে বরিশাল অঞ্চল থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া তাঁর হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী সেলিমা রহমানের মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।
হলফনামা অনুযায়ী, তাঁর নামে ১০ হাজার ৬১২ বর্গফুটের একটি বাড়ি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ১৯৫ টাকা। তবে বাড়িটির অবস্থান বা প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করা এই জ্যেষ্ঠ নেত্রীর কাছে নগদ অর্থ রয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৭৭৫ টাকা এবং বিভিন্ন ব্যাংকে জমা রয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৭৬৭ টাকা।
তিনি যে ব্যক্তিগত গাড়িটি ব্যবহার করেন, তার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩৫ লাখ ৮০ হাজার টাকা, যদিও গাড়ির ধরন হলফনামায় উল্লেখ নেই। স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণীতে দেখা যায়, বাড়ি বা অ্যাপার্টমেন্ট থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৯২ হাজার টাকা। এছাড়া তাঁর বিনিয়োগ রয়েছে ২৮ লাখ ১১ হাজার ২৩৯ টাকার।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তাঁর কাছে ৩০ ভরি স্বর্ণ রয়েছে, যার ক্রয়মূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। ঋণের তালিকায় রয়েছে ফ্ল্যাট বিক্রির অগ্রিম বাবদ ২ কোটি ২০ লাখ টাকা, মেয়ের কাছ থেকে নেওয়া ১ কোটি ২০ লাখ টাকা এবং বাড়িভাড়া বাবদ ৯ লাখ ৩০ হাজার টাকা। এদিকে, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করা হয়েছিল। তবে জুলাইয়ের গণ–অভ্যুত্থানের পর নির্বাহী আদেশে মামলাগুলো প্রত্যাহার করা হয়। বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network