1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এনএসআই-এর তথ্যে বরিশালে বড় অভিযান : জরিমানা ৮ প্রতিষ্ঠানকে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

এনএসআই-এর তথ্যে বরিশালে বড় অভিযান : জরিমানা ৮ প্রতিষ্ঠানকে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (কীট) ব্যবহার এবং যথাযথ সনদ না থাকার অপরাধে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১:৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের দীর্ঘদিনের গোপন নজরদারির ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে এই ঝটিকা অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে এনএসআই প্রতিনিধি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল অংশ নেয়।
সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে (১ লক্ষ টাকা)। এছাড়া নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, আল-আকসা হাসপাতালকে ৪০ হাজার, বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার, হেলথ এইড ও নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা করে এবং গেইন ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল। ল্যাবে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার করে ভুল রিপোর্ট দেওয়ার ঝুঁকি তৈরি করা হয়েছিল। এনএসআই সূত্র জানায়, জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের এই গোপন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network