1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হাসপাতালে আপত্তিকর আচরণ, দুই সমকামী তরুণী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে হাসপাতালে আপত্তিকর আচরণ, দুই সমকামী তরুণী আটক

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের দায়ে দুই সমকামী তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সি এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সেবার জন্য ২০ বছর বয়সি অন্য এক তরুণী সেখানে অবস্থান করছিলেন। তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

 

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আটক দুই তরুণীর পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে। তাদের মধ্যে গড়ে ওঠা বিশেষ সখ্যের কারণে পারিবারিক কলহ তৈরি হয়েছিল। চিকিৎসাধীন তরুণী বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তারা নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

 

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকায় তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। আদালতই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network