1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জেলগেটেই বাবার লাশ দেখে শেষ বিদায় নিলেন ছাত্রলীগ নেতা শাহরুখ! - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে জেলগেটেই বাবার লাশ দেখে শেষ বিদায় নিলেন ছাত্রলীগ নেতা শাহরুখ!

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি মেলেনি নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫নং ওয়ার্ডের সভাপতি আহসান শাহরুখের। ফলে বাবার লাশ নিয়ে জেলগেটে যেতে হয়েছে স্বজনদের। বুধবার (২৯ এপ্রিল) বরিশাল জেলগেটেই বাবা-ছেলের শেষ বারের মতো দেখা হয়েছে।

 

শাহরুখের স্বজন ও বন্ধু আল আমীন জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। এর আগে, চলতি মাসেই পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহরুখ। এই নিয়ে ৩ বার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার মৃত্যুর ঘটনায় আমরা প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও মুক্তি মেলেনি। পরে জেল গেটে দেখা করতে হবে বলে জানানো হয়। এরপর জেল গেটে লাশ নিয়ে যাই। সেখানেও ৩ জনের বেশি যেতে দেয়নি।

 

 

প্যারোলে মুক্তির আবেদন করা আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। তবে অতিরিক্ত জেলা প্রশাসক প্যারোলে মুক্তি দওয়া সম্ভব না জানিয়ে জেল গেটে দেখা করতে বলেছেন।

 

এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network