1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর পৌর এলাকায় দিনের বেলায় এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

 

গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরের এই ঘটনায় ঘর থেকে প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৩৪) উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় তিনি বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

 

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা ছেলের সাইকেল মেরামতের জন্য ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা দিয়ে বাইরে যান। এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো এবং আলমারির তালা ভাঙা। চোর চক্র ঘরের পেছনের টিনের বেড়া আংশিক খুলে ভেতরে প্রবেশ করে। আলমারি থেকে প্রায় ৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ২ ভরি রুপার গহনা এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার টাকা।

 

রাজিয়া সুলতানার দাবি, ঘটনার কিছুক্ষণ আগে প্রতিবেশী এক ব্যক্তিকে বসতঘরের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ঘটনায় ওই ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network