1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিবেদক: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত মৎস্য ভিজিএফ কার্ডধারী জেলেদের পরিবর্তে অকার্ডধারীদের মাঝে চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

 

এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মোঃ ছালেক নামের এক ব্যক্তি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসক,দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ভুয়া মাষ্টাররোল তৈরী করে কার্ডধারী প্রকৃত জেলেদের বঞ্চিত করে কার্ডধারী নয় এমন ব্যক্তিদের মাঝে গত ২৬ এপ্রিল মৎস্য কার্ডের ভিজিএফের চাল বিতরণ করা হয়।

 

স্থানীয় রাজনৈতিক এক বিশেষ ব্যক্তির প্রভাবে এ অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভিজিডি কার্ডের সুবিধাভোগী পরিবারকেও মৎস্য ভিজিএফের চাল দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। অনিয়মের এ বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিচার ও মৎস্য কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বলেন, এ ইউনিয়নে ৬ শতাধিক কার্ডধারী জেলের মধ্যে ১৮১ জনের মাঝে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

আমার জানামতে কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। তারপরেও অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান বলেন, কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণের কোন সুযোগ নেই। অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network