1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে শুক্রবার (পহেলা মে) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিও সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিলটি ভুরঘাটা বাসষ্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপূর্বে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে একই দাবিতে মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুরূপ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পর পর দুইদিনের এ মিছিলকে ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোরে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে মিছিলকালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুরঘাটা বাসষ্ট্যান্ডের ব্রিজের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা ব্যানার সহকারে মিছিল শুরু হয়ে ভুরঘাটা বাসষ্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। তাদের বহন করা ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নিয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছে।

ভিডিও সূত্রে জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা এবং গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ভোরে নিষিদ্ধ সংগঠনের কতিপয় কর্মীরা পাশ্ববর্তী কালকিনি থেকে এসে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পরেন। এ বিষয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে। মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network