1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমজীবী ভ্যানচালকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমজীবী ভ্যানচালকের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রম দিবসে জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসা হলো না এক শ্রমজীবীর।  বরিশালের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩০) নামের শ্রমজীবি ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (পহেলা মে) দুপুরে উপজেলার সাকরাল বাজার এলাকায়। নিহত আলমগীর বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের আব্দুল মালেক বেপারীর ছেলে। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

সূত্রমতে, প্রতিদিনের মতো সেদিনও জীবিকার তাগিদে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি।কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে আলমগীর মালবাহী ভ্যান নিয়ে সাকরাল বাজার সংলগ্ন একটি ব্রিজের ঢালে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।  মুহুর্তের মধ্যেই ভ্যানটি উল্টে যায় এবং তিনি নিচে চাঁপা পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  উজিরপুর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network