1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নির্যাতিত : ভাইয়ের ছেলেদের অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধ! - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নির্যাতিত : ভাইয়ের ছেলেদের অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধ!

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার (৭৫)-কে নির্যাতন করে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে তাঁরই ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে উল্টো তাঁর বিরুদ্ধে হামলার মামলা করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানহীন আব্দুল মতিন হাওলাদার দীর্ঘদিন ধরে তাঁর ছোট ভাই মৃত আব্দুল মান্নান হাওলাদারের পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি অভিযোগ করেন, জীবদ্দশায় তাঁর বড় ভাই আবদুর রাজ্জাক হাওলাদার বিভিন্ন সময় তাঁর ওপর নির্যাতন চালাতেন। ভাইয়ের মৃত্যুর পর তার দুই ছেলে বাইজিদ হোসেন জাহিদ (৩৩) ও রুহুল আমিন সাঈদ (৩০) তাঁর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা শুরু করেন।
মতিন হাওলাদার দাবি করেন, তিনি সম্পত্তি দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং হুমকি-ধমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি বলেন, আমার কোনো স্ত্রী-সন্তান নেই। এই সুযোগে তারা আমার সম্পত্তি দখল করতে চায়। নির্যাতন করে আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রুহুল আমিন সাঈদ বলেন, গত ১৭ এপ্রিল তাঁর চাচা হঠাৎ করে তাঁর ওপর হামলা চালান এবং লোহার শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন। পরে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তারা আদালতের আশ্রয় নিয়েছেন।
বাইজিদ হোসেন জাহিদ বলেন, আমার চাচা আমাদের সঙ্গে প্রায়ই বিরোধ সৃষ্টি করেন। তিনি তাঁর সম্পত্তি অন্যত্র লিখে দেওয়ার চেষ্টা করছেন। আমরা ন্যায়বিচারের জন্য আদালতে গিয়েছি।
এদিকে স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, মুক্তিযোদ্ধা মতিন হাওলাদার এলাকায় ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তবে পরিবারে জমি-সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এই বিরোধ থেকেই সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network