1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ বাজারে জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ী কমিটির উদ্যোগ, নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কার শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জ বাজারে জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ী কমিটির উদ্যোগ, নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কার শুরু

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে বেহাল অবস্থায় রয়েছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা এবং কর্দমাক্ত সড়কের কারণে বাজারের ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিশেষ করে বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। বাজারের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়, পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলও হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর। দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে সমস্যার সমাধানে নিজেরাই এগিয়ে এসেছেন। চলতি বর্ষার শুরুতেই জলাবদ্ধতা নিরসনে বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি নিজস্ব অর্থায়নে ভরাট হয়ে যাওয়া ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।
রোববার (৩ মে) বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের নেতৃত্বে বাজারের গুরুত্বপূর্ণ ড্রেনগুলো পরিষ্কার করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় কমিটির সহ-সভাপতি আবুল কালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, কোষাধ্যক্ষ আল মামুন, সদস্য পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় বাজারের এই করুণ অবস্থা তৈরি হয়েছে। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে অন্তত জলাবদ্ধতা কমানোর চেষ্টা করছি। পাশাপাশি বাজারের প্রধান সড়ক দ্রুত পাকা করা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে বাজারের ঐতিহ্য ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা বাজারের সার্বিক উন্নয়নে সরকারি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, শতবর্ষী বাবুগঞ্জ বাজার একসময় এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network