1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেহেন্দিগঞ্জে ঝড়ে নদীতে নৌকাডুবি, একদিন পরও খোঁজ মেলেনি দুই জেলের - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

মেহেন্দিগঞ্জে ঝড়ে নদীতে নৌকাডুবি, একদিন পরও খোঁজ মেলেনি দুই জেলের

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল। এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিখোঁজ জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) এবং একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

 

 

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে কালবৈশাখি ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই প্রবল ঢেউয়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে পড়ে যান। এ সময় মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিপন ও জুয়েল উত্তাল নদীর পানিতে তলিয়ে যান।

 

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ট্রলার নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে, নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

 

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।

 

 

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নিখোঁজদের উদ্ধারে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে এবং নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গেও সমন্বয় করা হয়েছে। তবে এখনও তাদের সন্ধান মেলেনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network