1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীর ইউএনও’র বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

গৌরনদীর ইউএনও’র বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ, এনজিও প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, দি নিউ পোস্ট ফাউন্ডেশনের সভাপতি চন্দ্র শেখ দাস, নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়কারী মো. কাসেম, উপজেলা এনজিও সমন্ময় কমিটির সাধারণ সম্পাদক সুদীপন খিশা, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজুসহ অন্যান্য এনজিও’র নেতৃবৃন্দরা।

‎বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ প্রদান করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎বক্তারা আরও দাবি করেন, মো. ইব্রাহীম গৌরনদীতে দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। তার এই কার্যক্রমে বাঁধা সৃষ্টি করতেই একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

‎উল্লেখ্য, গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজকে কেন্দ্র করে বেসরকারি সংস্থা টিপিডিও’র পক্ষ থেকে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সংস্থাটির কর্মকর্তাদের দাবি, পূর্ব অনুমোদন থাকা সত্ত্বেও কাজটি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের একটি অংশ এ নোটিশকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়ে আসছেন। এ বিষয়ে ইউএনও মো. ইব্রাহীম বলেন, আইন ও বিধি মেনেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং যেকোনো অভিযোগ আইনগতভাবেই মোকাবেলা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network