1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামের ডক্টর এনায়েত করিম স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিমকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

মানববন্ধন চলাকালীন বক্তারা অভিযোগ করেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো এবং পরে নির্জনস্থানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

 

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম পলাতক রয়েছেন। এনিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ডাবেরকুল এলাকায় রবিবার বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আব্দুল হালিমকে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের সময় বক্তারা আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে।

 

বক্তারা আরও বলেন, স্থানীয় একটি মহল মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম প্রায় ১৫ দিন পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিয়েছেন।

 

উজিরপুর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, ভুক্তভোগীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network