1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা ২০২৬’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নগরীর বগুড়া রোডে খামারবাড়ি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা উদ্বোধন করা হয়।

 

সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে পারলে উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোসাম্মত মরিয়ম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক ইকবাল খান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম. অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মামুনুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক এবং বিনা উপকেন্দ্র, বরিশালের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েমা খাতুন।

 

 

মেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের নতুন পদ্ধতি এবং কৃষকদের জন্য সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network